ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সং’ঘর্ষ
সরকার ফারাবী: টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষের ঘটনায়। বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আনারস চত্বর এলাকায় এই সহিংসতা ঘটে। এতে দুটি বেসরকারি ক্লিনিক, একটি ট্রাক অফিস এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আলীর অনুসারীরা বুধবার বিকেলে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভকারীরা যখন আনারস চত্বর এলাকায় পৌঁছান, ঠিক তখনই স্বপন ফকিরের সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘাত বাঁধে। পরিস্থিতি মুহূর্তেই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাটে ভাঙচুর চালান।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অঞ্চলজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ রয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, আনারস চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুটি বেসরকারি ক্লিনিক ও একটি ট্রাক অফিস ভাঙচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান