×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

একদিনের ব্যবধানে দ্বিগুণ বাড়ল সোনার দাম

২০২৫ নভেম্বর ১৯ ২১:৩৪:৪৮

একদিনের ব্যবধানে দ্বিগুণ বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করেছে। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম দুই লাখ ৯ হাজার টাকার ওপর চলে গেছে।

বুধবার (১৯ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত সোনার দাম কমানো হয়েছিল। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ বেড়ে দুই হাজার ৬১২ টাকা পৌঁছেছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন দুই লাখ ৯ হাজার ৫২০ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্যও সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ বৈশ্বিক বাজারে সোনার দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার এক ভরি দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

সোনার দাম বৃদ্ধি হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত