ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মিস ইউনিভার্স ঘিরে বিতর্ক, পদত্যাগ করলেন দুই বিচারক

২০২৫ নভেম্বর ১৯ ১৮:৪৪:০১

মিস ইউনিভার্স ঘিরে বিতর্ক, পদত্যাগ করলেন দুই বিচারক

বিনোদন ডেস্ক: ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজন শুরুর আগেই ইভেন্টটি নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। চূড়ান্ত পর্বের ঠিক আগে বিচারক প্যানেল থেকে দুই সদস্যের পদত্যাগের ঘটনায় প্রশ্ন উঠেছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে, যার মধ্যে একজন আবার প্রকাশ্যে কারচুপির অভিযোগও এনেছেন।

আগামী শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এর আগেই মূল আট সদস্যের জুরি বোর্ড থেকে পদত্যাগের ঘোষণা দেন লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ।

মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাকে পাশ কাটিয়ে একটি অস্থায়ী জুরি প্যানেল গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধিদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রথম জানতে পারেন বলেও দাবি করেন।

এ ছাড়াও হারফুশ অভিযোগ করেন, অস্থায়ী প্যানেলে থাকা কয়েকজন বিচারকের সঙ্গে কিছু প্রতিযোগীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা সিদ্ধান্ত গ্রহণে স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে।

তবে কী পদ্ধতিতে ওই অস্থায়ী জুরি সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে উপেক্ষা করা হলো কীভাবে—এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি। তার অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে প্যানেল থেকে নিজেকে সরিয়ে নেন।

এর আগে থাইল্যান্ডের একজন কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের কারণে প্রতিযোগিতা-পূর্ব একটি ইভেন্ট থেকে কয়েকজন প্রতিযোগী বেরিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুই বিচারকের পদত্যাগে এবারের আয়োজন নিয়ে আরও নতুন সন্দেহের সৃষ্টি হয়েছে।

এদিকে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। সৌন্দর্য ও ব্যক্তিত্বের পাশাপাশি জনপ্রিয়তার ভোটেও তিনি এখন শীর্ষে ওঠার খুব কাছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম স্থানে যেতে প্রয়োজন মাত্র ১৪ হাজার ভোট। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়ে ইতিহাস গড়েছে।

আজ ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকায় শেষ মুহূর্তে ভোট বাড়ানোর প্রত্যাশা করছেন বাংলাদেশের সমর্থকরা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত