ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বের সবচেয়ে বড় সোনা ভাণ্ডার কোন দেশের কাছে?
নিজস্ব প্রতিবেদক :নিরাপদ সম্পদ হিসেবে সোনা টানা কয়েকদিন ধরে বিশ্ববাজারে হু হু করে মূল্য বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সময়ের পর থেকেই সোনার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং এই উত্থান এখনও অব্যাহত আছে।
সোনাকে সাধারণ মানুষ ছাড়াও বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকরা রিজার্ভ হিসেবে সংরক্ষণ করে। কারণ সোনা মজুদ রাখলে মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে রক্ষা পাওয়া যায়। বুলিয়ানভল্টের তথ্য অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ সোনা রিজার্ভ রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির রিজার্ভে বর্তমানে ৮,১৩৩.৫ টন সোনা সংরক্ষিত আছে, যা মূলত ফোর্ট নক্স ও নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা। বর্তমান বাজার মূল্যে এই সোনার মূল্য ১ ট্রিলিয়ন ডলারের বেশি।
ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির কাছে রয়েছে ৩,৩৫১.৬ টন, ইতালির কাছে ২,৪৫১.৯ টন এবং ফ্রান্সের কাছে ২,৪৩৭ টন সোনা। এছাড়া সুইজারল্যান্ডের কাছে আছে ১,০৩৯.৯ টন। এই সোনার বেশিরভাগই ব্রেটন উডস যুগ (১৯৪০-১৯৭০) থেকে সংরক্ষিত, যখন যুদ্ধপরবর্তী মুদ্রা ব্যবস্থার মেরুদণ্ড ছিল সোনা।
এশিয়ার মধ্যে চীন সবচেয়ে এগিয়ে। তারা ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত রিজার্ভে ৩৩১ টন সোনা যুক্ত করেছে, যা বেইজিংয়ের মোট সোনা রিজার্ভকে ২,২৭৯.৬ টন করেছে। ভারতের কাছে ৮৭৬.২ টন, জাপানের কাছে ৮৪৬ টন এবং তুরস্কের কাছে ৫৯৫.৪ টন সোনা সংরক্ষিত। মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবের কাছে ৩২৩.১ টন সোনা গচ্ছিত আছে।
বাংলাদেশের রিজার্ভে জুলাই ২০২৫ অনুযায়ী ২.৬১১ টন সোনা রয়েছে, যা দেশের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা হিসেবে বিবেচিত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত