ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে জাতিসংঘ প্রতিবেদনের ঐতিহাসিক’ স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক : জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও নির্যাতনের বিচার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ হিসেবে স্বীকৃতি দিয়ে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশিত হয়।
এর আগে গত বছরের আগস্টে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার রায় দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের করা রিটের রুল শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ে নির্দেশ দেওয়া হয়েছে, ওই প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশ করতে হবে। এছাড়া প্রতিবেদনটি জাতীয় আর্কাইভ, সংশ্লিষ্ট সরকারি পাবলিক লাইব্রেরি ও রাষ্ট্রীয় সংরক্ষণাগারে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে এটি জনগণের সচেতনতা, একাডেমিক গবেষণা এবং আইনি প্রয়োজনে সহজলভ্য করতে হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়