ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েন চায় জামায়াত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসিকে অনুরোধ করেছে, ভোটকেন্দ্রগুলোতে প্রতিটি কেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েন করা হোক। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে বলেন, এক জন সেনা সদস্যের উপস্থিতি তেমন কার্যকর হবে না।
জামায়াত নেতা প্রশাসনে রদবদল লটারির মাধ্যমে করার পরামর্শ দেন এবং যৌক্তিক কারণে গণভোট আগে আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘একই দিনে দুই ভোট হলে জনগণ বিভ্রান্ত হবে। জনগণকে জানতে হবে গণভোটের গুরুত্ব’।
ভোটার তালিকায় স্পষ্ট ছবি সংযোজন এবং প্রার্থী ও রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে তা স্পষ্ট করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
সংলাপে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার ও অবৈধ অস্ত্র উদ্ধার করার পরামর্শ দেন এবং ইসিকে সাহসী হওয়ার আহ্বান জানান।
জামায়াতের সদস্য ব্যারিস্টার শিশির মনির আচরণবিধির দুর্বল দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি কি হবে এবং একই অপরাধে প্রার্থী ও দলকে কীভাবে শাস্তি দেওয়া হবে তা বিধিমালায় স্পষ্ট নয়। এছাড়া নির্বাচনের সময় অভিযোগ জমা দেওয়ার পর নিষ্পত্তির সময় নির্ধারণের বিষয়ও উল্লেখ নেই।
শিশির মনির আরও বলেন, ‘একই মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী সংলাপ বাধ্যতামূলক হবে কি না, এটি স্পষ্ট নয়। সিদ্ধান্তহীনতা দূর করতে বিষয়টি পরিষ্কার করতে হবে’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত