ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিদ্যুৎ গ্রাহকরা বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন পরিস্থিতির মুখোমুখি হবেন। জেলার দুটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, যা বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কারকাজের কারণে প্রযোজ্য।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন গত সোমবার (১৭ নভেম্বর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার নাগদা উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার সংস্কার, ৩৩ কেভি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কারণে বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকার মধ্যে রয়েছে মতলব পৌরসভা, নারায়ণপুর পৌরসভা, খাদেরগাঁও, নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন। মোট দুটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের সব গ্রাম ও মহল্লায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মতলব দক্ষিণ জোনাল অফিস) জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত