ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কিছুক্ষণ পর ব্রাজিল বনাম ফ্রান্সের ম্যাচ: সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
সরকার ফারাবী: আজ ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এর এক প্রতীক্ষিত লড়াই ব্রাজিল অনূর্ধ্ব-১৭ বনাম ফ্রান্স অনূর্ধ্ব-১৭। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই উত্তেজনাপূর্ণ নকআউট ম্যাচ।
গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্ম দেখিয়েই ব্রাজিল শেষ ৩২-এ জায়গা করে নেয়। হন্ডুরাসের বিপক্ষে ৭-০ এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় তাদের শক্তিমত্তার পরিচয় দেয়। গ্রুপের শেষ ম্যাচে জাম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে।
নকআউটের প্রথম ধাপে প্যারাগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়ে তারা। ম্যাচ চলাকালীন একটি লাল কার্ড দেখে দশজনের দলে পরিণত হলেও ব্রাজিল দারুণ লড়াই করে গোলশূন্য ড্র ধরে রাখে। অবশেষে টাইব্রেকারে প্যারাগুয়েকে পরাজিত করে শেষ ষোলোতে পৌঁছায় সেলেসাও কিশোররা।
অন্যদিকে ফ্রান্সের সাম্প্রতিক পারফরম্যান্সও কম চিত্তাকর্ষক নয়। ইসরায়েলকে ৫-০ এবং চিলিকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করে দলটি। কানাডার সঙ্গে গোলশূন্য ড্র এবং উগান্ডার কাছে ১-০ গোলে হারলেও শেষ ম্যাচে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সহজেই রাউন্ড অফ ১৬ নিশ্চিত করে ফরাসি দল।
কীভাবে দেখবেন সরাসরি খেলা
ম্যাচটি শুরু হলে এখানে লাইভ দেখতে এখানেক্লিককরুন
ফুটবলপ্রেমীরা সহজেই মোবাইলে ম্যাচটি দেখতে পারেন। এজন্য প্লে-স্টোরে গিয়ে “FIFA+ app” লিখে সার্চ করুন। প্রথমে যে “FIFA+ Stream Live Football TV” অ্যাপটি দেখাবে, সেটি ইনস্টল করলেই আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিনামূল্যে ম্যাচটি লাইভ দেখা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত