ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সপ্তাহের মধ্যে সব ব্যানার ও ফেস্টুন সরানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :রাজধানী ঢাকা এখন শহরের নিজস্ব রঙ হারানোর পথে। রাজনৈতিক প্রচারণা, ব্যবসায়িক বিজ্ঞাপন এবং ব্যক্তিগত প্রচারণার স্তূপে শহরের আকাশ দিন দিন ছেয়ে গেছে রঙিন কাপড়, প্লাস্টিক ও কাগজের ভিড়ে। প্রধান সড়ক থেকে অলিগলি—প্রায় প্রতিটি জায়গায় দুলছে ব্যানার, ফেস্টুন ও নানা রঙের পোস্টার। শহরের নিজস্ব সৌন্দর্য হানির পাশাপাশি রাজধানী যেন এক বিশাল প্রচারণা-প্রদর্শনীতে ঢেকে পড়েছে।
এই অবস্থার উত্তরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আগামী ৭ দিনের মধ্যে অবৈধভাবে সাঁটানো ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং অন্যান্য বিজ্ঞাপন ফলক অপসারণের কড়া নির্দেশ দিয়েছে। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদ, জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএনসিসি একটি গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের অধীনে থাকা এলাকায় যথাযথ অনুমতি ছাড়া বাড়ি বা ভবনের ছাদ, দেয়ালসহ অন্যান্য স্থানে স্থাপন করা সব ব্যানার, ফেস্টুন, পোস্টার, নামফলক, সাইনবোর্ড, এলইডি ও বিলবোর্ড অবৈধ। যারা এসব বসিয়েছেন, তাদেরকে নিজ দায়িত্বে সরানোর জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন