ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির কারণে রংপুর বিভাগের ৫৩ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি থেকে বাদ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ পদক্ষেপ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 Gi Schedule-1-এর ক্রমিক নম্বর ২৩ অনুযায়ী এই ৫৩ জনের গেজেট বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে উপদেষ্টা ফারুক ই আজম পূর্বে জানিয়েছেন, “আগের তালিকাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে এবং সংবাদমাধ্যমেও এসেছে যে, কিছু তালিকাভুক্ত ব্যক্তি জুলাই আন্দোলনে আহত হননি বা আন্দোলনে অংশগ্রহণ করেননি। সরকার সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যাচাই করছে।”
এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করা হয়েছিল। বর্তমানে শহীদদের সংখ্যা ৮৩৬ জন। তবে এবারই প্রথমবার জুলাই যোদ্ধাদের গেজেট বাতিল করার পদক্ষেপ নেওয়া হলো। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) এবং ‘আহত’ (গ) এই তিন শ্রেণিতে মোট আহত বা জুলাই যোদ্ধা সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৮০০ জন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট