ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
সরকার ফারাবী: দক্ষিণ এশিয়ার ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত আবারও মুখোমুখি হতে যাচ্ছে আজ রাত ৮ টায়। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচটি দুই দলের জন্য আনুষ্ঠানিকতা হলেও উত্তেজনা মোটেও কমেনি। কারণ গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া সত্ত্বেও এই দুই দলের লড়াই মানেই সমর্থকদের উন্মাদনা।
বাংলাদেশ–নেপাল ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম ভারত–বাংলাদেশ ম্যাচকে ঘিরে। সমর্থকদের আলোচনা, ম্যাচ–বিশ্লেষণ, সম্ভাব্য একাদশ নিয়ে বিতর্ক সব মিলিয়ে ম্যাচের আগে আগ্রহ পৌঁছেছে তুঙ্গে।
ম্যাচের সময়, তারিখ ও ভেন্যু
তারিখ: ১৮ নভেম্বর
সময়: রাত ৮:০০টা (বাংলাদেশ সময়)
দিনক্ষণ অনুযায়ী, নির্ধারিত সময় রাত ৮টায় দুই দল মাঠে মুখোমুখি হবে।
বাংলাদেশ বনাম ভারত- শেষ ১০ ম্যাচের পরিসংখ্যান
দুই দলের সাম্প্রতিক ১০ মোকাবিলায় ভারতের পরিসংখ্যান অনেক শক্তিশালী।
ভারতের জয়: ৪টি
ড্র: ৬টি
বাংলাদেশের জয়: ০
এ সময়ে দুই দল মিলিয়ে মোট ২০ গোল হয়েছে। যার মধ্যে ভারত করেছে ১৩টি এবং বাংলাদেশ পেয়েছে ৭ গোল। আগের রেকর্ড স্পষ্টভাবেই ভারতের পক্ষে।
বাংলাদেশের বাছাইপর্বের সংক্ষিপ্ত পারফরম্যান্স
হ্যাভিয়ের ক্যাব্রেরার দল বাছাইপর্ব শুরু করেছিল ভারতের বিপক্ষে শ্রীলঙ্কায় গোলশূন্য ড্র দিয়ে। এরপর সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে টানা দুই হারে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সবশেষে হংকংয়ের মাঠে ১ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপ অভিযানের শেষ করে জামাল-তপুদের দল।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য রণকৌশল- (৪-২-৩-১)
সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: মিতুল মারমারক্ষণভাগ: জাইয়ান আহমেদ, তপু বর্মণ, তারেক রায়হান কাজী, তাজ উদ্দিনমিডফিল্ড: হামজা চৌধুরী, শমিত, কিউবা মিচেলআক্রমণভাগ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আল আমিন হোসেন
কোচ ম্যাচের দিন চূড়ান্ত একাদশ ঠিক করবেন, তবে এই লাইনআপই ভারতের বিপক্ষে সবচেয়ে সম্ভাব্য বলে মনে করা হচ্ছে।
ম্যাচের সম্ভাব্য সম্প্রচার
টিভি:
বিটিভি
টি স্পোর্টস
অন্যান্য স্থানীয় স্পোর্টস চ্যানেল (খেলায় আগে নিশ্চিত হয়ে নিন)
অনলাইন:
টি স্পোর্টস অ্যাপ/ইউটিউব
এএফসি (AFC)–এর অফিসিয়াল প্ল্যাটফর্ম
অথবা ফেসবুকে “Bangladesh vs India today football live” সার্চ করেও পাওয়া যেতে পারে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত