ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুদিগার লটেজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে আলোচনার বিষয় ছিল শেখ হাসিনার রায়ের পর পরিস্থিতি, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এছাড়া দু’দেশের পারস্পরিক স্বার্থে গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়ও আলোচনা হয়।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু দেশ, এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। নির্বাচনের তারিখ ও সময় নিয়ে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, তবে নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের যে কোনো তারিখেই আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকবে।
শেখ হাসিনার রায়ের পর পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কিছু ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে, যা বিগত ১৫ বছরে সম্ভব হয়নি।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কেরস্টেন উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ