ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সরকারি দপ্তরে আজও পৌঁছায়নি হাসিনা–কামালের রায়ের কপি
নিজস্ব প্রতিবেদক :ছাত্র-জনতার অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় রায়ের নথিতে স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা ছিল। নথি হাতে পেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে পলাতক দুই আসামিকে হস্তান্তরের উদ্যোগ নেওয়ার প্রস্তুতি ছিল সংশ্লিষ্ট দপ্তরগুলোর। একই সঙ্গে কেন্দ্রীয় কারাগারে থাকা রাজসাক্ষী ও মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছেও রায়ের কপি পাঠানোর কথা ছিল।
এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দুটি অভিযোগে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনাল আরও জানায়, রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তি দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ১ জুন তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগগুলোতে বলা হয়— ১৪ জুলাই গণভবনে উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার–ড্রোন–প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে তারা জড়িত ছিলেন।
১০ জুলাই অভিযোগ গঠনের সময় গ্রেফতার থাকা সাবেক আইজিপি মামুন আদালতে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে শেখ হাসিনা ও কামাল পলাতক থাকলেও মামুন বর্তমানে কারাগারে রয়েছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল