ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
হাসিনার পক্ষে সোশ্যাল মিডিয়াতে পোস্ট, ঢাবি কর্মকর্তা আটক
মো: আবু তাহের নয়ন:মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে পুলিশ আটক করেছে।
গত সোমবার রাতে লাভলুর বাসার সামনে জড়ো হন ঢাবির প্রক্টরিয়াল টিমসহ কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থী। পরে শাহবাগ থানার পুলিশ এসে তাকে আটক করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের আগে দায়েরকৃত একটি মামলায় লাভলুকে গ্রেপ্তার দেখানো হবে এবং আজ তাঁকে আদালতে নিয়ে যাওয়া হবে।
এদিকে, আটক হওয়ার আগে বাসায় রেকর্ড করা ভিডিও বার্তায় লাভলু দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন।
ক্যাম্পাস সূত্র জানায়, লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করেছি।
গণহত্যাকারী শিক্ষকদের বিষয়ে আমাদের সেইম স্ট্যান্ড থাকবে। যারা ক্ষমতার লোভে বা তোষামোদে আসে, তাদেরও হিসাব নেওয়া হবে। ২০০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়েছি।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন