ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আজ ব্রাজিল বনাম ফ্রান্সের ফুটবল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
সরকার ফারাবী: আজ ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এর এক প্রতীক্ষিত লড়াই ব্রাজিল অনূর্ধ্ব-১৭ বনাম ফ্রান্স অনূর্ধ্ব-১৭। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই উত্তেজনাপূর্ণ নকআউট ম্যাচ।
গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্ম দেখিয়েই ব্রাজিল শেষ ৩২-এ জায়গা করে নেয়। হন্ডুরাসের বিপক্ষে ৭-০ এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় তাদের শক্তিমত্তার পরিচয় দেয়। গ্রুপের শেষ ম্যাচে জাম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে।
নকআউটের প্রথম ধাপে প্যারাগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়ে তারা। ম্যাচ চলাকালীন একটি লাল কার্ড দেখে দশজনের দলে পরিণত হলেও ব্রাজিল দারুণ লড়াই করে গোলশূন্য ড্র ধরে রাখে। অবশেষে টাইব্রেকারে প্যারাগুয়েকে পরাজিত করে শেষ ষোলোতে পৌঁছায় সেলেসাও কিশোররা।
অন্যদিকে ফ্রান্সের সাম্প্রতিক পারফরম্যান্সও কম চিত্তাকর্ষক নয়। ইসরায়েলকে ৫-০ এবং চিলিকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করে দলটি। কানাডার সঙ্গে গোলশূন্য ড্র এবং উগান্ডার কাছে ১-০ গোলে হারলেও শেষ ম্যাচে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সহজেই রাউন্ড অফ ১৬ নিশ্চিত করে ফরাসি দল।
সাম্প্রতিক ফর্ম ও হেড-টু-হেড
শেষ পাঁচ ম্যাচের পারফরম্যান্সে দুই দলই শক্ত প্রতিদ্বন্দ্বী। ব্রাজিল জিতেছে ৪টি ম্যাচ এবং ড্র করেছে ১টি। ফ্রান্স জিতেছে ৩টি, হার ১টি এবং ড্র ১টি।
ইতিহাস বলছে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে মাত্র একবার। ২০১৯ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়েছিল ব্রাজিল।
কীভাবে দেখবেন সরাসরি খেলা
ফুটবলপ্রেমীরা সহজেই মোবাইলে ম্যাচটি দেখতে পারেন। এজন্য প্লে-স্টোরে গিয়ে “FIFA+ app” লিখে সার্চ করুন। প্রথমে যে “FIFA+ Stream Live Football TV” অ্যাপটি দেখাবে, সেটি ইনস্টল করলেই আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিনামূল্যে ম্যাচটি লাইভ দেখা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা