ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নায়িকাকে জড়িয়ে ধরার অপরাধে ভক্তের কারাদণ্ড
বিনোদন ডেস্ক :সিঙ্গাপুরে ‘উইকড: ফর গুড’ সিনেমার প্রিমিয়ারে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হাঁটছিলেন, তখন একটি ঘটনা ঘটে। ভিড় ঠেলে একজন ভক্ত তাকে জড়িয়ে ধরলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক জনসন ওয়েন (২৬) ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, যখন তিনি আরিয়ানার গলায় হাত রাখেন, তখন সহশিল্পী সিন্থিয়া এরিভো ঝাঁপিয়ে পড়ে তাকে বাধা দেন, নিরাপত্তারক্ষীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, জনসন ওয়েনের জন্য এটি নতুন ঘটনা নয়; এর আগে তিনি কেটি পেরি, দ্য উইকেন্ড এবং দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও মঞ্চে অনুপ্রবেশ করেছিলেন। সিঙ্গাপুরের একটি আদালত তাকে ৯ দিনের কারাদণ্ড দেন। অভিযোগ, তিনি প্রিমিয়ারে দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন এবং জনসাধারণকে উপদ্রবের জন্য মামলা করা হয়। আদালতে তিনি দোষ স্বীকার করেন এবং প্রতিশ্রুতি দেন, আর কখনো এমন করবেন না।
এই ঘটনার বিষয়ে এখনো আরিয়ানা গ্র্যান্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী ২১ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘উইকড: ফর গুড’ সিনেমা, যা পরিচালনা করেছেন জন এম চুর। এতে আরিয়ানা গ্র্যান্ডের পাশাপাশি অভিনয় করেছেন সিন্থিয়া এরিভো, জেফ গোল্ডব্লাম প্রমুখ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)