ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
শেখ হাসিনার বিরুদ্ধে ওইসব বুদ্ধিজীবীরা আজও নীরব: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন, নির্যাতন করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ওইসব বুদ্ধিজীবীরা আজও কোনো কথা বলেননি। তাঁরা দেশেই আছেন তবুও অন্যায়ের প্রতিবাদ করেননি।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "দিল্লিতে বসে শেখ হাসিনা যেসব কথা বলছেন, পারলে তাঁর পক্ষে তাঁরা (বুদ্ধিজীবীরা) জনমত গঠন করতেন। কিন্তু সেই অবস্থা নেই বলে তা করতে পারছেন না ওইসব বুদ্ধিজীবীরা।"
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মানসিকতার পরিবর্তন আগে প্রয়োজন। তা না হলে যত আইনই করা হোক না কেন, কোনো কাজে আসবে না। সংস্কার প্রস্তাবে সুপারিশ দেওয়ার সময় বুদ্ধিবৃত্তিক অনাচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে যারা অস্থিরতা তৈরি করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, "যথাসময়ে নির্বাচন যেন না হয়, বাধাগ্রস্ত হয় বা বিলম্বিত হয়, তার পাঁয়তারা করছেন তারা।"
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ধন্যবাদ জানাই সরকারকে, নির্বাচন করতে না পারলেও সে কারণেও ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে।"
জামায়াতকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, "একটি দল এখন যমুনা ঘেরাও থেকে সরে এসেছে, কয়দিন পর দেখবেন গ্রামগঞ্জে ভোট চাইতে নেমেছেন দলটির নেতারা।" তিনি আরও বলেন, তাদের মনে অনেক চিন্তা থাকলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে দাঁড়াবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫