ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোর'ণ ও বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তিতুমীর কলেজের গেটের সামনের রাস্তায় এবং আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনের সড়কে পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) এই তিনটি পৃথক ঘটনা দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ঘটেছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীর আমতলী মোড় এবং তিতুমীর কলেজের সামনের গেটে একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যদিকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই বাসের স্টাফরা তা নিভিয়ে ফেলতে সক্ষম হন। এসব ঘটনায় কেউ আহত হননি বলে এসআই আমজাদ শেখ জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ