ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিচারকদের নিরাপত্তা বাড়ানোর দাবিতে রিট, কলম বিরতি স্থগিত
নিজস্ব প্রতিবেদক: অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে রোববার এক রিট দায়ের করা হয়েছে। এই রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে হাইকোর্টের শিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে।
এদিকে, রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করার ঘটনায় সরকারের আশ্বাস পাওয়া গেছে, যার ফলে বিচারকদের ঘোষিত দুই দফা দাবি পূরণে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন রোববারের কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আইন উপদেষ্টা আদালতের দুই দাবির সঙ্গে একমত প্রকাশ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর