ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্দিষ্ট দলের জন্য প্রশাসনে বদলি : মিয়া গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে সাম্প্রতিক রদবদল ‘নির্দিষ্ট একটি দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শের ভিত্তিতে’ করা হয়েছে। তিনি বলেন, এই ধরনের নিয়োগ ও বদলির ফলে নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রশাসনের এসব রদবদলকে যথাযথভাবে দেখভাল করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হবে যাতে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, এই ধরনের গোপন শলাপরামর্শে নিয়োগ ও বদলির কারণে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারাচ্ছে এবং নির্বাচনের প্রতি সংশয় তৈরি হচ্ছে।
এর আগে সকালেই জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আটটি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই জাতীয় সনদে (সংবিধান সংস্কার) গণভোটসহ তাদের পাঁচ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, আংশিক পূর্ণ হওয়া দাবিগুলো পুরোপুরি বাস্তবায়নের জন্য আট দলের লিঁয়াজো কমিটি পরবর্তী বৈঠকে কর্মসূচি নির্ধারণ করবে।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে। তাই সরকারকে তিনি এ সংকট নিরসনের আহ্বান জানান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)