ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দেশের চার জেলায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ চারটি জেলার নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়ক বাহিনী হিসেবে তারা দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে বিজিবির সদর দপ্তর।
রোববার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর—এই চার জেলায় সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং মহাসড়ক ও শহরের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অস্থিতিশীল পরিবেশ মোকাবিলায় পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠে তৎপর রয়েছে, যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয় এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক রাখা যায়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা