ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডের ফলাফলে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী, আর ফেল থেকে পাস হয়েছেন ৩০৮ জন।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন মোট ৮৯,৬৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে ২,৩৩১ জনের ফল পরিবর্তিত হয়েছে এবং ২,৩৭৩ জনের গ্রেড আপডেট হয়েছে।
মূল ফলাফল ১৬ অক্টোবর প্রকাশিত হয়েছিল। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন শিক্ষার্থী।
গত বছরের তুলনায় এবার পাসের হার ১৮.৪৪ শতাংশ কমেছে। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছেন ৭৬,৮১৪ কম শিক্ষার্থী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি