ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
দাঁড়িয়ে প্রস্রাব ইসলামে কি জায়েজ?
ডুয়া ডেস্ক
ডুয়া নিউজ
ইসলামের দৃষ্টিকোণ থেকে, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা মাকরূহ বা অপছন্দনীয়। তবে একান্ত অসুবিধায় পড়লে এটি জায়েজ আছে, সেক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। পেশাবের ছিঁটা যেন শরীরে বা কাপড়ে না লাগে এবং নির্লজ্জতা ও লজ্জাস্থান যেন প্রকাশ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। (ফাতাওয়া হিন্দিয়া)
হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন, “যে ব্যক্তি তোমাদের বলে যে, রাসুল (সা.) দাঁড়িয়ে পেশাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না। কেননা তিনি বসেই পেশাব করতেন।” (নাসাঈ, হাদিস : ২৯)
তবে আরেকটি হাদিসে হজরত হুযাইফা (রা.) থেকে বর্ণিত আছে যে, “রাসুল (সা.) একবার একটি আস্তাকুঁড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আমি তাঁর অযুর পানি নিয়ে আসলাম। আমি সরে যেতে চাইলে তিনি আমাকে (ইশারায়) ডাকলেন। আমি তার পিছনে এসে দাঁড়ালাম। তারপর তিনি অযু করলেন এবং চামড়ার মোজায় মাসাহ করলেন।” এটি কোনো বিশেষ কারণে ঘটেছিল বলে উল্লেখ করা হয়েছে। (বুখারি, মুসলিম)
দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকা উচিত, কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটি পুরুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে মূত্রথলির মধ্যে জমে থাকা দূষিত পদার্থ পুরোপুরি বের হতে পারে না, যা দিনের পর দিন জমতে থাকে এবং শরীরের স্থায়ী ক্ষতির কারণ হয়। অপরদিকে, বসে প্রস্রাব করার কারণে মূত্রথলিতে চাপ লাগে, যার ফলে এসব দূষিত পদার্থ সহজেই শরীর থেকে বের হয়ে যায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ