ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ না হলে দুর্নীতি কমবে না: ড. দেবপ্রিয়
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে প্রকৃত জনপ্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা এবং ব্যয় নিয়ন্ত্রণে আনা—এ দুটিই এখন জনগণের প্রধান প্রত্যাশা বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, নির্বাচনী ব্যয় লাগামহীন থাকলে দেশে দুর্নীতি হ্রাস করাও কঠিন হয়ে পড়বে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর পবার বায়া এলাকায় একটি উন্নয়ন সংস্থার হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আঞ্চলিক পরামর্শসভায় তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, নির্বাচন এখন আর অনিশ্চয়তার বিষয় নয়, বরং অবধারিত একটি ঘটনা। সবাই আশাবাদী যে এটি যথাসময়ে, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তার মতে, এই নির্বাচনের ফলই ভবিষ্যতের বাংলাদেশ গঠনের গতি ও কাঠামোকে নতুন মাত্রা দেবে।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে নেতারা বলতেন আর জনগণ শুনত—এ প্রেক্ষাপট এখন বদলে গেছে। জনগণ এখন সিদ্ধান্তমূলক ভূমিকা চান। তাদের চাওয়া—যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং নির্বাচনী ব্যয়ের লাগাম টানা হোক। জনগণের দৃঢ় বিশ্বাস, ব্যয় নিয়ন্ত্রণে না আনলে দুর্নীতি দমনও সম্ভব হবে না।
পরামর্শসভার মুক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।
আলোচনায় উঠে আসে— আসন্ন নির্বাচনে গঠিত সরকার যেন সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিশেষ করে রাজশাহীর সামগ্রিক উন্নয়নকে কেন্দ্র করে নেওয়া দাবি ও প্রত্যাশাগুলো যাতে অগ্রাধিকার পায়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের