ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নাগরিক দায়িত্ব পালনে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে। আজ (শনিবার) ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডের ভাঙ্গাপ্রেস, নয়ানগর, ছনটেক, গোবিন্দপুর, রায়েরবাগ, শেখদী ও উত্তর কুতুবখালী এলাকায় এই অভিযান বাস্তবায়িত হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান।
এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের চার শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে র্যালি আয়োজন এবং লিফলেট বিতরণ করা হয়।
ডিএসসিসি প্রশাসক মাহমুদুল হাসান বলেন, নাগরিক দায়িত্ব পালন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ।
প্রশাসক আরও বলেন, বসতবাড়ির আশপাশে যেন এডিস মশা জন্ম নিতে না পারে, এজন্য তরুণ সমাজকে নেতৃত্ব দিতে হবে। নিজেকে সচেতন করে অন্যদেরও সচেতন করতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল