ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। উন্নয়ন ও জরুরি সংস্কারকাজ পরিচালনার অংশ হিসেবে সকাল থেকে শুরু হয়ে দিনের একটি বড় ভাগ এই এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পিডিবি সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রান্সফরমার সংস্কার, রক্ষণাবেক্ষণ, লাইনের উন্নয়ন এবং গাছপালা ছাঁটাইয়ের কাজ চলবে। এ সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঘোষণা অনুযায়ী যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, সোনার বাংলা আবাসিক এলাকা, আরামবাগ, ফোকাস, জোনাকী, ছড়ারপার এবং আশপাশের বেশ কিছু অঞ্চল।
দীর্ঘ ১০ ঘণ্টার এই পরিকল্পিত বিদ্যুৎ বন্ধের জন্য সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন উল্লেখ করে গ্রাহকদের প্রতি অনাকাঙ্ক্ষিত অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে পিডিবি সিলেট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান