ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কুষ্টিয়া-৪ আসন
মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভে উত্তাল কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিককে প্রার্থী করার দাবিতে মহাসড়ক অবরোধ, মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে এই মিছিল শুরু হয়।
মিছিলটি "আনছার প্রামাণিককে নমিনেশন দিতে হবে, দিয়ে দাও" স্লোগানে মুখরিত হয়ে গোলচত্বর, বাসস্ট্যান্ড ও কলেজমোড় প্রদক্ষিণ করে সাড়ে ৭টার দিকে কুমারখালী হলবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাজাহান আলী মোল্লা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কে এম রনি এবং কয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসামুল হক প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে সক্রিয় না থাকা মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যখন দলের ত্যাগী নেতা আনছার প্রামাণিক দলকে সুসংগঠিত রেখেছেন। তাকে মূল্যায়ন না করে রুমীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপি চরমভাবে হতাশ। তারা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে রুমীর পরিবর্তে আনছারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান