ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে নাশকতা চেষ্টায় পাঁচ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নাশকতা ও ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতি চলাকালে আরও পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের লালবাগ বিভাগের ডিবি আটক করে।
শুক্রবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—তৃণমূল জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০), গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন (৩৬), বাগেরহাটের মংলা উপজেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাথী আক্তার (২৮) এবং ঢাকার কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন (৪৮)।
উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর