ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
জুলাই সনদের আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন এনসিপির
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন যে, সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়েছে, কিন্তু এতে কেবল 'দরদ' দেখিয়েছে, কোনো 'দায়' দেখায়নি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, যেখানে নোট অব ডিসেন্ট ছিল। তিনি দাবি করেন, তারা এই সনদের আইনি ভিত্তির প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন, যা পরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সূত্রপাত ঘটায়। তিনি অভিযোগ করেন, সরকার আইনি ভিত্তি দিলেও কোনো দায়বদ্ধতা নেয়নি। পাটওয়ারী বলেন, "সরকার এখানে তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ, এক চামচ করে ভাগ করে দিয়েছে। বিএনপিকে এক চামচ দিয়েছে, জামায়াতকে এক চামচ দিয়েছে কিন্তু জনগণের প্লেট, ওটা খালি হয়ে গেছে।" তিনি প্রশ্ন তোলেন, গণঅভ্যুত্থানের পর '৭২-এর ফ্যাসিবাদী সংবিধান পরিবর্তন করে জনগণের একটি কাঠামো আনার কথা ছিল, যাতে হাসিনার মতো আর কেউ জনগণের ওপর গুলি চালাতে না পারে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, "বাংলাদেশের দুর্ভাগ্য, এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজায় কড়া নাড়ছে।"
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে সাইন করতে চাননি। তারা বলেছিলেন, আদেশ জারির আগে এর খসড়া তাদের দেখাতে হবে। কিন্তু সরকার খসড়া না দেখিয়েই নিজস্ব ক্ষমতা বলে একটি আদেশ জারি করেছে। তিনি দাবি করেন, যিনি খসড়া তৈরি করেছেন, তার মনে বাংলাদেশের জনগণ থাকলে এমন আদেশ তৈরি করতেন না। তার মতে, এটি জনবিরোধী আদেশ হয়েছে এবং এর পেছনে বিএনপির প্রেসক্রিপশন ছিল। তিনি আরও বলেন, "গত গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত গণঅভ্যুত্থানকে কীভাবে মুজিবীয় সংবিধানের ভেতরে ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছেন।"
পাটওয়ারী বলেন, "আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি কিন্তু নৈতিক ভিত্তির জায়গাটা আমরা পাইনি। এই জুলাই সনদের শুরুতে সরকার গণঅভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে। সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে। কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন, যার মাধ্যমে দিয়েছে, উনি কিন্তু জনগণের ওপর কয়েকদিন আগে গুলি চালিয়েছিলেন। সরকার এখানে আইনি ভিত্তি দিলো। কিন্তু এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে।"
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি