ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
‘নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সব সমস্যা সমাধান হবে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার অপেক্ষায় আছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এখন যে সমস্ত সমস্যার কথা বলা হচ্ছে—সাংবিধানিক, অর্থনৈতিক এবং অন্যান্য—সবই সমাধান হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, দেশে যে সমস্যা পুঞ্জিভূত হয়েছে, তা সমাধান করতে পারবে শুধুমাত্র নির্বাচিত সরকার। বর্তমানে বিএনপি রাজনৈতিক পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছে। জনগণের প্রধান চাহিদা হলো একটি গণতান্ত্রিক পরিবেশে উৎসবমুখর নির্বাচন আয়োজন। ছোটখাটো বিষয়গুলোতে জনগণের মনোযোগ নেই; সবাই চাইছে নির্বাচন।
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় বিষয়ে তিনি বলেন, রায় কোনদিকে যাবে তা বিচারব্যবস্থার ওপর নির্ভর করছে। তাই সবার উচিত বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা।
এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য ফ্রিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সেমিনার উদ্বোধনের পর তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী সামিটে অংশ নেন চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি এবং ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী