ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সরকারের নির্দেশনা পেলেই গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন যে, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলেই নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, তিনি প্রধান উপদেষ্টার বক্তব্য শোনেননি এবং বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না। তিনি উল্লেখ করেন, "আমরা ফরমালি বিষয়গুলো জানলে, সবাই বসে কমিশনে আলাপ-আলোচনা করে আমাদের মতামত দিতে পারবো। এখন মতামত দেওয়া যথার্থ হবে না।"
ইসি কর্মকর্তারা পূর্বে জানিয়েছিলেন যে, সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট আয়োজনে কিছু সুবিধা রয়েছে। এতে নতুন করে বড় ধরনের আয়োজন করতে হবে না, ফলে আলাদাভাবে গণভোট আয়োজনের চেয়ে প্রায় দুই-তৃতীয়াংশ ব্যয় সাশ্রয় হতে পারে। একই ভোটকেন্দ্রে অতিরিক্ত কক্ষ এবং ব্যালট ব্যবহার করে ভোট গ্রহণ করা সম্ভব হবে, যদিও ভোটকর্মকর্তার সংখ্যা ও ব্যালট-বক্স কিছুটা বাড়াতে হতে পারে। তবে, একসঙ্গে ভোট গ্রহণ করলে গণনা প্রক্রিয়ায় অনেক বেশি সময় লাগবে, যা কোনো কোনো ক্ষেত্রে রাত ফুরিয়ে যেতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর সঙ্গে গণভোটের জন্য অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ কোটি টাকা লাগতে পারে বলে ইসি কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে, আলাদাভাবে গণভোট আয়োজন করলে প্রায় একই পরিমাণ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়