ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ড. ইউনূসকে হত্যার হুমকি, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেসবুক লাইভে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত।
বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। ইমরান বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে এবং এলাকায় ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ১৪ জুলাই ইমরান চৌধুরী নামে একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি হুমকিমূলক ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি ড. ইউনূসকে প্রাণনাশের হুমকি দেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে ইমরান আত্মগোপনে ছিল।
ওসি আরও বলেন, ইমরান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন। এছাড়া ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্বও দেন তিনি। পুলিশ তার বিরুদ্ধে মামলার পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে, এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা