ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসের দ্বৈত ভূমিকা নিয়ে স্বার্থ সংঘাতের আশঙ্কা’ সালাহউদ্দিনের
নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় স্পষ্টভাবে ‘স্বার্থের সংঘাত’ তৈরি হচ্ছে। তিনি মন্তব্য করেন, “এখানে ক্ল্যাশ অব ইন্টারেস্ট রয়েছে। সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বে থাকলেও, একই সময়ে কমিশনের প্রধান হিসেবে ড. ইউনূস যে সুপারিশগুলো সরকারের কাছে দিয়েছেন, তা জুলাই জাতীয় সনদের মূল চুক্তি থেকে অনেকটা বিচ্যুত।”
সালাহউদ্দিন বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করবে, ভোটে অংশগ্রহণ করবে এবং জনগণকে উৎসাহিত করবে। তবে তিনি যুক্তি দেন, সরকারের প্রধান ও কমিশনের সভাপতির দ্বৈত ভূমিকা কখনো নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বাধা সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে তা নিয়ে জাতীয় সনদ তৈরি হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সেই সনদ বাস্তবায়ন করবে। এই প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা কোনও অবস্থাতেই সরে যেতে পারেন না। সালাহউদ্দিন এ কথাগুলো জানান বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলোচনা করার সময়। এছাড়াও তিনি জুলাই জাতীয় সনদ, তার বাস্তবায়নের উপায়, গণভোট সংক্রান্ত জটিলতা, নির্বাচন এবং বিএনপির জোটের হিসাব-নিকাশসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি