ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
স্নিগ্ধের বিতর্কিত স্ট্যাটাসে পাল্টা মন্তব্য মেহের আফরোজ শাওনের
বিনোদন ডেস্ক: বিএনপিতে সদ্য যুক্ত মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ), যিনি জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর যমজ ভাই, সামাজিক মাধ্যমে ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর মন্তব্য করেছেন। মঙ্গলবার তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, “যতদিন পর্যন্ত হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে না, তার নাম আমার মাথায় ঘুরবে।”
তবে এই পোস্টকে অন্য কেউ লিখেছে এমন সম্ভাবনা মনে করে পাল্টা মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি মীর মাহবুবুরের স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করে বলেন, “আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতিদ্রুত একজন ভালো স্ক্রিপ্টরাইটার নিয়োগ দিন, প্লিজ।” শাওন আরও উল্লেখ করেন, এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল্যাট’-এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।
এর আগে, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরেই আপসহীন নেত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। সামাজিক মাধ্যমের নেটিজেনরা মনে করছেন, তার বর্তমান পোস্ট তার সেই বক্তব্যের ব্যাখ্যা হিসেবে দেখা যায়।
মীর মাহবুবুর রহমান আরও বলেন, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামের জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়; বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, যারা বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে তাদেরও।”
তিনি যোগ করেন, “যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন তা কেবল ঘৃণার প্রকাশ। এই খুনি হাসিনাকে যতদিন পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলানো হচ্ছে না, ততদিন শান্তি নেই। শেখ হাসিনার নাম মুখে আসে শুধু ঘৃণার কারণে, এবং সে নাম এখনও আমাদের মনে ঘুরছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)