ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, ১,৬৭৬ জন উত্তীর্ণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার (১১ নভেম্বর) রাতেই ৪৪তম বিসিএসের পরিবর্ধিত সম্পূরক ফলাফল প্রকাশ করেছে। এই সম্পূরক ফলাফলে এক হাজার ৬৭৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার ফল প্রস্তুতের সময়ে দেখা গেছে, কয়েকজন প্রার্থী আগের বিসিএস পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। পরবর্তীতে তাদের একই ক্যাডার বা পছন্দক্রমে পদে মনোনয়নযোগ্য হিসেবে ফলাফলে দেখানো হয়।
এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর জারি করা সংশোধিত বিধিমালার আলোকে পিএসসি ওই প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের স্থলে, মেধাতালিকা ও প্রচলিত কোটা অনুযায়ী অন্যান্য প্রার্থীদের বিভিন্ন সার্ভিস ও ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারের মোট ১ হাজার ৭১০ শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৭৬ পদে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল