ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচনের ব্যালট ছাপার জন্য ইসি কিনছে ৯১৫ টন কাগজ
নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর জন্য নির্বাচন কমিশন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজ উৎপাদন প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে ৯১৫ মেট্রিক টন কাগজ কিনেছে, যার বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮ মেট্রিক টন কাগজ সরবরাহ হয়েছে এবং বাকি **৭৩৭ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।
কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, চলতি ২০২৫–২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ, গোলাপী, এজুরলেইড) এবং বাদামি সালফেট কাগজ মিলে মোট ৯১৫ মেট্রিক টনের অর্ডার এসেছে। তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে অর্ডারকৃত কাগজ সরবরাহ করা হবে।
সরকারি নির্বাচন কমিশনের পাশাপাশি বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ মেট্রিক টন কাগজের সরবরাহ আদেশ এসেছে, যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা।
কেপিএম সূত্র জানায়, চলতি অর্থ বছরে তাদের উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ মেট্রিক টন কাগজ, যার মূল্যমান প্রায় ৪০–৪৫ কোটি টাকা। এ বছর ৯ অক্টোবর পর্যন্ত মোট ১,০৯৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে এবং বর্তমানে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার কারখানা ও ৪৩১ একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে যাত্রা শুরু করেছিল কর্ণফুলী পেপার মিল। প্রায় ৭০ বছর পুরনো এই প্রতিষ্ঠানটি বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও, কাগজ উৎপাদন কার্যক্রম এখনও চলমান। সংশ্লিষ্টরা আশাবাদী, সরকারের সহযোগিতা ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন হলে কেপিএম আবারও তার প্রাচীন জৌলুস ফিরে পাবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন