ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অফিশিয়াল ইনস্টাগ্রামে রশিদ খানের দ্বিতীয় বিবাহের খবর প্রকাশ
স্পোর্টস নিউজ :আফগান লেগস্পিনার রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে তিনি সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। রশিদ জানিয়েছেন, ২০২৫ সালের ২ আগস্ট তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন, যদিও সম্প্রতি এটি প্রকাশ্যে আনলেন। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে বরের বেশে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমি জীবনের নতুন ও অর্থবহ অধ্যায় শুরু করেছি। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজছিলাম অনেক দিন ধরেই।”
কিছুদিন আগে নেদারল্যান্ডসে রশিদের স্ত্রীর সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়। ছবিটি নিয়ে নেটিজেনদের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রশিদ ইনস্টাগ্রামে জানিয়েছেন, “কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম, কিন্তু মানুষজনের ধারণা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হলো, তিনি আমার স্ত্রী। এখানে কোনো গোপনীয়তা নেই।” তবে তিনি স্ত্রীর ছবি পোস্ট করেননি।
রশিদের বিয়ের অনুষ্ঠান গত বছরের অক্টোবর কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে তার তিন ভাইসহ আফগানিস্তানের বিভিন্ন ক্রিকেটার উপস্থিত ছিলেন, যেমন মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ ও ফজলহক ফারুকি।
ক্রিকেট খেলার দিক থেকেও রশিদ ব্যস্ত ছিলেন। তিনি ৩১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন এবং প্রথম দুই ম্যাচে আফগানিস্তানকে জয় এনে সিরিজ নিশ্চিত করেছেন। এর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান তাদের দাপট দেখিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)