ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, কিছু কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি রুহিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনবিমুখ দলগুলো ইচ্ছাকৃতভাবে অস্থির অবস্থা সৃষ্টি করছে। তিনি সরকারে প্রতি আহ্বান জানান, পিআর (প্রতিনিধিত্বশীল নির্বাচন) সহ অন্যান্য অমীমাংসিত বিষয় সমাধান করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করার জন্য।
বিএনপি মহাসচিব বলেন, "এদেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে আসছে। আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।"
সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। সভা সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর