ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
আগামী সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আগামী ১৩ নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে রাজপথে তাদের ধোলাই করা হবে। তিনি আরও বলেন, জনগণ তাদের দেখা মাত্রই ধোলাই করবে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। তিনি দাবি করেন, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে মাস্তান তন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে এবং জনগণ আর মাস্তানি বা হেডমগিরির রাজনীতি মেনে নেবে না। তিনি আরও বলেন, "আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা ইতিমধ্যে বিপ্লব প্রতিষ্ঠা করেছি।"
বর্তমান সরকারের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, "আমরা ভেবেছিলাম ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো উন্নত রাষ্ট্র বানাবেন। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের প্রতারণা করছেন।" তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পরও ড. ইউনুস কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি এবং বিচার ও সংস্কারের মূল ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করা হয়েছে।
আওয়ামী লীগ নাকি রাজপথে নামার ঘোষণা দিয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন পুনরায় জোর দিয়ে বলেন, "আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই দেয়া হবে। তাদের দেখা মাত্রই ধোলাই করতে হবে।" এছাড়া, তিনি দাবি করেন, আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর। তিনি হুঁশিয়ারি দেন যে, আগামী নির্বাচনে কোনো ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না এবং কোনো ডামি এমপি টাকা নিয়ে ভোট চাইতে এলে মা-বোনেরা তাদের ঝাঁটা-পেটা করবেন।
এ সময় গণসংযোগে গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ