ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ঢাকা-১০ থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ? যা জানালেন
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং ঢাকার ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তিনি নিজে এই আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
রোববার বিকেলে ধানমন্ডি নির্বাচন অফিসে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ জানান, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, তাই ভোটার হিসেবে নিজের ভোট ঢাকায় আনা প্রয়োজন। আগে ভোটার হলেও কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে পারিনি। এবার ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছি।”
ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, “এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই, তবে ঢাকা থেকেই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করার, তবে পরে দেখা যাবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়নি। সিদ্ধান্ত এককভাবে নেব।”
পদত্যাগের প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত। তবে পদত্যাগের সময় সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।”
জুলাই আন্দোলনের শীর্ষ নেতা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করবেন, এমন গুঞ্জন দীর্ঘদিনের। ঢাকা-১০ আসনে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা অন্তর্ভুক্ত। বিএনপি এখনও ২৩৭টি আসনের মধ্যে এই আসনে প্রার্থী দেনি। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত বিএনপি আসনটি আসিফ মাহমুদকে ছাড় দিতে পারে।
এদিকে, জামায়াতে ইসলামী ইতোমধ্যে এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে লড়বেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে