ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টামণ্ডলীর সবাই নির্বাচনের প্রস্তুতিতে কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে কোনো সংশয় নেই।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশগ্রহণের সময় তিনি এ তথ্য জানান।
গণভোট ইস্যু নিয়ে শফিকুল আলম বলেন, “যদি এখন রাজনৈতিক দলগুলো কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে। অনেকে বলছেন, জুলাই চার্টার তৈরি করার সময় কৃষক, নারী ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়নি। তাহলে প্রশ্ন হলো, এই দলগুলো কি এসব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না?”
তিনি আরও বলেন, “জুলাই চার্টারে সব বিষয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনের পর প্রয়োজন হলে নতুনভাবে আলোচনা ও ডায়ালগ হতে পারে।”
শফিকুল আলম মন্তব্য করেন, “শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছে। এটি মানে কি দেশের সবাই টেররিস্ট? সবাইকে হত্যা করে ক্ষমতায় আসা সম্ভব নয়। আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর