ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
ইউজিসির গেটে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ডুয়া নিউজ: ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তারা এই অবস্থান নিয়েছেন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে তারা অবস্থান নেন। এর আগে, ইউজিসি ব্লকেড ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। আন্দোলনকারীদের মতে, গতকাল ইউজিসি তাদের সঙ্গে আলোচনা করলেও কোনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই আজ পুনরায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনের সমন্বয়ক সিয়াম হাসান জানান, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হবে। কিন্তু দুপুর গড়িয়ে যাওয়ার পরও কোনো নির্দেশনা না পাওয়ায় তারা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সিয়াম বলেন, "আমরা কোনো নির্দেশনা না পেলে ইউজি সি গেটের তালা খুলব না, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।"
তবে ইউজিসির ভবনে তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউজিসির এক কর্মকর্তা ডুয়া নিউজকে বলেন, গেটে কোন তালা দেওয়ার ঘটনা আমি দেখিনি। আর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রক্রিয়া চলমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী