ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
এক কোটি কর্মসংস্থান ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপি’র লক্ষ্য : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে চারটি শর্তের ওপর। এর মধ্যে রয়েছে পারস্পরিক সম্মানবোধ, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সম্পূর্ণ এখতিয়ার থাকা এবং অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ না করা।
তিনি বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জানান, বিএনপি উচ্চাকাঙ্ক্ষী দল, কারণ দেশ উন্নয়নের জন্য এ ছাড়া বিকল্প নেই। এজন্য তারা এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও জানান, ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করবে দল এবং পেপাল উন্মুক্ত করার প্রস্তাবও রয়েছে।
আমীর খসরু বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতার সন্তান। তিনি গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়ার মতোই তার সন্তানও গণতন্ত্রের সংগ্রামে অংশ নিয়েছেন এবং স্বৈরাচারকে বিতাড়িত করেছেন।
তিনি আরও বলেন, যখন অন্য কোনো দল সংস্কারের দাবি জানাতে সাহস পায়নি, তখন বিএনপি ৩১ দফা প্রকাশ করেছে। এটি দলের দৃষ্টিভঙ্গি এবং দেশের জন্য তাদের অঙ্গীকারের প্রতিফলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল