ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে উপদেষ্টার সুপারিশপত্র
নিজস্ব প্রতিবেদক :ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন পদে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ উদ্দেশ্যে তিনি শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রতিরক্ষা সচিবের বরাবর আলাদা তিনটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়েছেন ৫ অক্টোবর। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের কাছে পাঠানো চিঠিতে ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার আইন পাস হয় এবং তা গেজেটে প্রকাশিত হয়। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও কওমি শিক্ষার্থীরা এ আইনের বাস্তব সুফল পাচ্ছেন না, ফলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ধর্ম) পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেছেন তিনি। পাশাপাশি, দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স প্রদানে অগ্রাধিকার দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া সশস্ত্র বাহিনীর ধর্মীয় শিক্ষক পদেও দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়ে প্রতিরক্ষা সচিবের কাছে আরেকটি ডিও লেটার পাঠিয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক