ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
এটাই আমার শেষ নির্বাচন, জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে জানান, এটি তার শেষ নির্বাচন।
স্ট্যাটাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মহান আল্লাহর রহমতে তিনি ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত হয়েছেন। তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও দলের সকল নেতা-নেত্রীকে ধন্যবাদ জানান এবং দলের কর্মীদেরও আজীবন তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।
রাজনীতিতে ফেরার সময়ের ব্যক্তিগত জীবনের ত্যাগ ও কষ্টের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সময় তার দুই মেয়ে খুব ছোট ছিল এবং স্ত্রীর বয়সও কম ছিল। সেই সময়ে পরিবার বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছেন তিনি। তিনি জানান, তার স্ত্রী একাই দুই মেয়েকে স্কুল ও ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন, এবং বড় মেয়ের অপারেশনের সময় তিনি সারারাত ঢাকার পথে গাড়ির মধ্যে ছিলেন, যাতে মেয়ের পাশে থাকতে পারেন। এমন কঠোর সময়েও তিনি মসজিদে ছিলেন।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন তার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, তাদের তিনি সান্ত্বনা ও আশার বার্তা দিয়েছেন এবং বলেছেন, যারা মনোনয়ন পায়নি, তারা দোয়া ও বিশ্বাস রাখুন, দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে সবাই তার এবং দলের প্রতিটি নেতা-কর্মীর জন্য দোয়া করেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল