ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে ‘মায়ার সিংহাসন’
নিজস্ব প্রতিবেদক : কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদিরের নতুন উপন্যাসে উদ্ভাসিত হলো কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জীবন ও সুরের যাত্রা। ‘মায়ার সিংহাসন’ শিরোনামে এ উপন্যাস চন্দ্রবিন্দু প্রকাশন থেকে আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হবে।
উপন্যাসটির উপজীব্য বাংলাদেশের জন-সংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন। এটি শুধু একটি গল্প নয়; সুরের মধ্য দিয়ে মানুষের মনের ভেতরের যাত্রাকে তুলে ধরে। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভব, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব—সবকিছুর মধ্য দিয়ে পাঠককে মায়াবী সুরলোকের ভেতর প্রবেশ করায়।
লেখক আবদুল্লাহ আল মুক্তাদির জানান, “যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি—যেখানে মানুষ কম, সুর বেশি।” তাঁর কথায়, এই উপন্যাস সেই যাত্রার গল্পই বর্ণনা করছে। প্রকাশক সংস্থার বক্তব্যে বলা হয়েছে, ‘মায়ার সিংহাসন’ পাঠকদের নতুন সাহিত্যিক অভিজ্ঞতা দেবে এবং রুনা লায়লার কিংবদন্তি জীবন ও সুরের স্মারক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস