ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহ
'রাষ্ট্রপতির থেকে সার্টিফিকেট নেওয়া মানে ছোট হাসিনার কাছ থেকে নেওয়া'
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চেয়ে আমাদের সবার বিষ খেয়ে মরে যাওয়া ভালো।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "বিপ্লবের সার্টিফিকেট রাষ্ট্রপতির থেকে নেওয়া মানে ছোট হাসিনার কাছ থেকে নেওয়া। একজন মুক্তিযোদ্ধাকেও যদি বলেন রাষ্ট্রপতির থেকে সার্টিফিকেট নিতে হবে- তাকে রাজি করাতে পারবেন না।"
তিনি আরও বলেন, "বিএনপি বলে আমরা জামায়াত, আবার জামায়াত বলে আমরা বিএনপি- তার মানে আমরা ঠিক পথেই আছি। একসময় ডানপন্থিরা আমাদের বামপন্থি বলত, আবার বামপন্থিরা বলতো আমরা ডানপন্থি। এর মানে আমরা মধ্যপন্থায় আছি। আমরা বিএনপি নই, জামায়াতও নই।"
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "আমরা আমাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে যাইনি। জোটে কাকে নেব তা আমরা ঠিক করব- যারা সংস্কার, ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশন রিফর্মেশনের পক্ষে থাকবে, তারাই আমাদের সঙ্গে থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের সংস্কারের পক্ষে যারা, আমরা তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব।"
‘জুলাই সার্টিফিকেট’ প্রসঙ্গে তিনি বলেন, "অনেকে তো জুলাই সনদে স্বাক্ষর করছেন। আগে আমরা বলেছিলাম, আগে দেখাতে হবে- তারপর আমরা সই করব কি না ঠিক করব। তখন আমাদের বিরোধিতা করা হয়েছিল, এখন তারাই আমাদের পথে আসছে। জরিনার কথা বলে সকিনার স্বাক্ষর দেয়- এভাবে হবে না।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। সভায় সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এছাড়া জেলার বিভিন্ন নেতারা সভায় উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু