ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
২১ দফা না মানলে ‘লংমার্চ টু যমুনা’ হুঁশিয়ারি সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক: রংপুরের সাংবাদিকরা ঘোষণা দিয়েছেন ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে তারা ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন। সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে শনিবার দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এই ঘোষণা আসে।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে অমানবিক বেতন বৈষম্য ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। তাই সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সপ্তাহে দুই দিন ছুটি নিশ্চিতকরণ, এবং গণমাধ্যমে স্বাধীনতা-বিরোধী সব আইন বাতিলসহ ২১ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে।
তারা আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত না হলে ‘লংমার্চ টু যমুনা’সহ কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে। প্রয়োজনে ঢাকায় বৃহৎ সমাবেশ ও যমুনা ঘেরাও কর্মসূচিও পালন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এতে বক্তব্য দেন রংপুরের সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান হাবু, লিয়াকত আলী বাদল, স্বপন চৌধুরী, হুমায়ুন কবীর মানিক, চঞ্চল মাহমুদ, বাদশাহ ওসমানী, ফখরুল শাহীনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও কর্মীরা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ, রেড জুলাই সভাপতি ও এনসিপি নেতা শেখ রেজওয়ানসহ বিভিন্ন সংগঠনের নেতারাও সংহতি জানান। জেলার আট উপজেলার সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও মানববন্ধনে যোগ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন