ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অযৌক্তিক দাবি তুলে শান্তিপূর্ণ পরিবেশকে অস্থির করতে চায়: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: গলা পানিতে মাছ শিকারের মতো সুযোগসন্ধানীরা সবসময় তৎপর থাকে তারা বারবার অযৌক্তিক দাবি তুলে দেশের শান্তিপূর্ণ পরিবেশে অস্থিরতা তৈরি করতে চায় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চালায় বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. খালিদ হোসেন বলেন, দেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে। যতো বাধা-বিপত্তি আসুক না কেন, আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে দাবি-দাওয়া ও আন্দোলন নতুন কিছু নয় এসব চলবেই। তবে সরকারের পক্ষ থেকে আমরা যথাসম্ভব যুক্তিসঙ্গত দাবি বাস্তবায়নের চেষ্টা করছি। নির্বাচনের সময়সূচি নির্ধারিত সময়েই বজায় থাকবে।
সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি