ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ফুটবলের পরবর্তী ম্যাচ: দেখুন সময়সূচি-প্রতিপক্ষ
সরকার ফারাবী: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে আসছে দুটি গুরুত্বপূর্ণ লড়াই। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের (AFC Asian Cup Qualifiers) অংশ হিসেবে নভেম্বর মাসে মাঠে নামছে জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষ প্রতিবেশী দুই দেশ- নেপাল ও ভারত।
দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতের স্লটে, যা ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। দেশের ফুটবলের মর্যাদার সঙ্গে সঙ্গে এ ম্যাচগুলো বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করার বড় সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।
ম্যাচ সূচি এক নজরে
১৩ নভেম্বর ২০২৫: বাংলাদেশ বনাম নেপাল- রাত ৮:০০টা১৮ নভেম্বর ২০২৫: বাংলাদেশ বনাম ভারত- রাত ৮:০০টা
বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটি দুই দেশের দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার কারণে বিশেষ উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে টিকে থাকতে হলে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বাংলাদেশ দল যদি ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ইতিবাচক ফলাফল এনে দিতে পারে, তবে তা শুধু র্যাংকিং উন্নতিতেই নয়, দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর